ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে তার থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে।

 

এর আগে গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে তার ঢাকায় আসার কথা ছিল। ওই বৈঠকের আলোচ্যসূচিতে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

 

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সর্বশেষ ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন