ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত

ভারতে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত

আন্তর্জাতিক, ভারত

ভারতে মন্দিরে যাওয়ার পথে দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে ১৩ জনই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় দ্রুতগতির একটি এসইউভি (স্করপিও) গাড়ি সামনের আরেকটি যানবাহনকে ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাঁচি-পাটনা মহাসড়কের কুজু এলাকার পৈনকি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা এবং তাঁরা ঝাড়খণ্ডের একটি মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) অলোক রঞ্জন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিহারের নালন্দা জেলার বাসিন্দারা একটি স্করপিও গাড়িতে করে যাওয়ার সময় সামনের আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত ১৩ জনের মধ্যে তিনজন নারী রয়েছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হবে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে তিনি জানান।

 

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. অনিল কুমার পিটিআইকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন। রাত আড়াইটার দিকে সবাইকে রামগড় সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন