ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

রাজনীতি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আজ রবিবার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় এই সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম দিনের সংলাপে অংশ নেওয়ার জন্য জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ ১৮টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছে ইসি। তবে জোটের শরিক অন্য দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নেওয়ার আগ্রহের কথা কমিশনকে লিখিতভাবে জানিয়েছে জামায়াতে ইসলামী। অবশ্য এ বিষয়ে এনসিপি ও এবি পার্টির মধ্যে মতভেদ রয়েছে।

 

সংলাপের সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসবে নির্বাচন কমিশন।

 

আসন্ন ইউপি নির্বাচন যেন সুষ্ঠু ও সহিংসতামুক্ত হয়, সে লক্ষ্যে সংলাপে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে কমিশন। অন্যদিকে, দলগুলোর পক্ষ থেকেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি তুলে ধরা হবে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন