বিবিধ
রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগের শিরোপা ডেডলাইন স্কোয়াডের

রিমার্ক-হারল্যান প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৬-এর শিরোপা জিতে নিয়েছে ডেডলাইন স্কোয়াড। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর অ্যাথলেটস হাব বাই এমজিআই মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
রিমার্ক-হারল্যান গ্রুপের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ডেডলাইন স্কোয়াড ও ক্যাপিটাল স্ট্রাইকার্স ছাড়াও আসরে অংশ নেয় সাইবার প্রাঙ্ক, রিমার্ক রেঞ্জার্স, এফসি স্পার্টান ও হারল্যান ভাইকিংস। দিনভর গ্রুপ পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে রাতে অনুষ্ঠিত হয় ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের কেউই নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ক্যাপিটাল স্ট্রাইকার্সকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ডেডলাইন স্কোয়াড।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আলম শুভ। এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ফারিহা আলম প্রভা, আলিসা নাওয়ার ও কে এম সাদমান সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নিজের পক্ষ থেকে উভয় দলের জন্য বিশেষ আর্থিক পুরস্কার ঘোষণা করেন শাহরিয়ার আলম শুভ।
আয়োজন প্রসঙ্গে শাহরিয়ার আলম শুভ বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি হলো কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও দলগত সংহতি। কর্মক্ষেত্রের বাইরে এমন ক্রীড়া আয়োজন সহকর্মীদের সম্পর্ক আরও দৃঢ় করে এবং নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখে। কাজের পাশাপাশি খেলাধুলা ও আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত, ইতিবাচক ও ঐক্যবদ্ধ কর্মসংস্কৃতি গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।’
ডিবিসি/পিআরএএন