ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

জাতীয়

ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রথম দিনে ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সকাল থেকেই আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতারা একে একে নির্বাচন ভবনে উপস্থিত হন। সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তিনি সংশ্লিষ্ট সব অংশীজনের সহায়তা কামনা করেন। পাশাপাশি নির্বাচনে যেকোনো ধরনের চ্যালেঞ্জ এলে তা সবাই মিলে মোকাবিলা করার আহ্বান জানান সিইসি।

 

প্রথম দিনের এই সংলাপে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেননি। এককভাবে নয়, বরং জোটগতভাবে আমন্ত্রণ জানানোর অনুরোধ করে ইসির কাছে চিঠি দিয়েছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে এনসিপি ও এবি পার্টির মধ্যে মতভেদ রয়েছে বলে জানা গেছে।

 

সংলাপের সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। উল্লেখ্য, পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করবে ইসি, যার প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন