ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: সেনাপ্রধান

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: সেনাপ্রধান

আন্তর্জাতিক

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

শনিবার ইরানের সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। মেজর জেনারেল হাতামি বলেন, মহান আল্লাহর রহমতে, ইরানি জনগণের সমর্থনে এবং ইমাম খামেনির নেতৃত্ব ও নির্দেশনায় ইরানের শর্তাবলি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

 

ইরানের নৌবাহিনী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইরানে হামলাকারী যেকোনো শত্রুকে মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। তিনি জানান, দেশের নিজস্ব সক্ষমতা শত্রুদের তৎপরতা দৃঢ়ভাবে মোকাবিলা করতে ইরানকে সমর্থ করেছে। তাঁর দাবি, গত নয় মাস ধরে উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ইরানি নৌবাহিনীর সুরক্ষায় থাকা এলাকাগুলোর কাছে ঘেঁষতে পারেনি শত্রুরা।

 

মেজর জেনারেল হাতামি আরও বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালি ও ওমান সাগরে শত্রুদের ‘দুর্বলতা ও অসহায়ত্ব’ প্রকাশ করে দিয়েছে এবং সাগরে শত্রুরা বারবার পরাজয়ের মুখে পড়েছে।

 

কৌশলগত এই প্রণালি বন্ধ রাখার অভিযানে অংশ নেওয়া নৌসেনাদের প্রশংসা করে তিনি জানান, ইরানের সামুদ্রিক শক্তি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং আগ্রাসনকারীদের ‘কঠোর শাস্তি’ দেওয়া হবে। এ ছাড়া এই সংঘাতে নিহত ইরানি সেনাদের, বিশেষ করে ‘দেনা’ ও ‘জামারান’ রণতরীতে থাকা শহীদদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নৌবাহিনী তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন