ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই পালাল মোটরসাইকেল চালক

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই পালাল মোটরসাইকেল চালক

সারা বাংলা

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই পালাল মোটরসাইকেল চালক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। দুর্ঘটনার পর চালক তাকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

 

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন