রাজনীতি
সোহরাওয়ার্দী নয়, বিএনপির ১ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে

বিজয়ের মাসে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশের স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুই দিন আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ভেন্যু ঘোষণা করেছিলাম। তবে সেখানে উন্নয়নকাজ চলায় সমাবেশ করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের উদ্বোধনী সমাবেশটি নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী মঞ্চ তৈরি করা হবে।’
বিজয়ের মাসের এই উদ্বোধনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
ডিবিসি/পিআরএএন