ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে প্যারাগ্লাইডিংয়ের সময় আকাশে কেক কেটে তরুণীর জন্মদিন উদ্‌যাপন

ভারতে প্যারাগ্লাইডিংয়ের সময় আকাশে কেক কেটে তরুণীর জন্মদিন উদ্‌যাপন

আন্তর্জাতিক, ভারত

ভারতে প্যারাগ্লাইডিংয়ের সময় আকাশে কেক কেটে তরুণীর জন্মদিন উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

জন্মদিনকে স্মরণীয় করে রাখতে অনেকেই নানা ধরনের আয়োজন করে থাকেন। তবে এবার এক নারী জন্মদিন উদ্‌যাপনের জন্য বেছে নিয়েছেন ভিন্নধর্মী এক উপায়। ভারতের হিমাচল প্রদেশের বীর বিলিংয়ে প্যারাগ্লাইডিং করার সময় মাঝ আকাশেই কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিও ঘিরে তৈরি হয়েছে আলোচনা ও বিতর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে একজন পাইলটের সঙ্গে প্যারাগ্লাইডিং করতে দেখা যায়। এ সময় তার হাতে ছিল জন্মদিনের কেক। মাটিতে অবতরণের জন্য অপেক্ষা না করে উড়ন্ত অবস্থাতেই কেক কাটতে শুরু করেন তিনি। পাশাপাশি নিজের জন্য জন্মদিনের গানও গাইতে দেখা যায় তাকে।


ভিডিওতে প্যারাগ্লাইডিংয়ের পাইলটকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘দেখুন, ম্যাডাম এখন তার জন্মদিনের কেক কাটতে যাচ্ছেন।’ এ সময় কেক যাতে নিচে পড়ে না যায়, সে বিষয়েও ওই নারীকে সতর্ক করেন তিনি।


জন্মদিন উদ্‌যাপনের এমন ব্যতিক্রমী আয়োজন অনেকের কাছে আনন্দদায়ক মনে হলেও বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, প্যারাগ্লাইডিংয়ের সময় কেক বহন ও কাটার মতো কর্মকাণ্ড যাত্রীর মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে। এমনকি উড়ন্ত অবস্থায় তার শারীরিক অবস্থানেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ।


এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি কেন সঙ্গে কেক নিয়ে গেলেন? প্যারাগ্লাইডিং তো এসবের জন্য নয়।’


ব্যতিক্রমী এই জন্মদিন উদ্‌যাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটিকে বিনোদন হিসেবে দেখলেও অন্যরা মনে করছেন, রোমাঞ্চকর ক্রীড়ায় অংশ নেওয়ার সময় অপ্রয়োজনীয় কর্মকাণ্ড এড়িয়ে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন