বিবিধ
ভারগো নিয়ে এসেছে উইন্টার কালেকশন ২০২৬

শীতের বৈচিত্র্যময় অনুভূতিকে স্টাইল, স্বাচ্ছন্দ্য ও উষ্ণতার অনন্য সমন্বয়ে উপভোগ করতে দেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভারগো নিয়ে এসেছে উইন্টার কালেকশন ২০২৬।
‘Art of Style & Warmth’ থিমে এবারের কালেকশনে গুরুত্ব পেয়েছে পুরুষদের জন্য জ্যাকেট, ব্লেজার, ওভারশার্ট, সোয়েটার, সোয়েটশার্ট, ফুল-স্লিভ টি-শার্ট, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টুইল প্যান্ট এবং ডেনিম প্যান্টসহ বিভিন্ন ধরনের পোশাক। দৈনন্দিন ব্যবহার, কর্মক্ষেত্র কিংবা অবসর ও বাইরের আয়োজন- সবক্ষেত্রেই স্টাইল ও স্বাচ্ছন্দ্যের অনন্য সমন্বয় রয়েছে এই কালেকশনে।
নারীদের জন্য রয়েছে জ্যাকেট, ওভারকোট, কো-অর্ড সেট, টপস, টিউনিক, কুর্তি, আরামদায়ক প্যান্টসহ আরও নানা ধরনের পোশাক। সমসাময়িক ডিজাইন, আকর্ষণীয় প্রিন্ট এবং নান্দনিক কারচুপি ও এমব্রয়ডারির কাজ কালেকশনটিতে যোগ করেছে স্বতন্ত্র বৈশিষ্ট্য।
শিশুদের কালেকশনে রয়েছে স্টাইলিশ ও আরামদায়ক জ্যাকেট, সোয়েটার, হুডি, ফুল-স্লিভ টি-শার্ট, সালোয়ার-কামিজ, টু-পিস সেট, কুর্তি, ফ্রক ও প্যান্টসহ বিভিন্ন পোশাক। পাশাপাশি এবারের শীতের বিশেষ আকর্ষণ হিসেবে ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে ভারগোর নিউবর্ন কালেকশন।
ভারগোর প্রতিটি কালেকশনে সমসাময়িক ডিজাইন, যত্নশীল ফিনিশিং এবং সময়োপযোগী পোশাকের মাধ্যমে সব বয়সী মানুষের জন্য ফ্যাশনকে আরও সহজলভ্য করে তোলাই ভারগোর লক্ষ্য।
ভারগোর উইন্টার কালেকশনগুলো এখন পাওয়া যাচ্ছে দেশের সব ভারগো স্টোরে। এর মধ্যে রয়েছে উত্তরা, যমুনা ফিউচার পার্ক, মোহাম্মদপুর, বসুন্ধরা সিটি, হাসনাবাদ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম (হালিশহর), চট্টগ্রাম (কোহিনূর মেরিডিয়ান সিটি), ফেনী, বগুড়া, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নওগাঁ। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে এই কালেকশনগুলো।
ডিবিসি/এসভিএন