বাংলাদেশ, আইন ও কানুন
হত্যা মামলায় তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

ধানমন্ডি থানার আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকনকে তৃতীয় দফায় ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে তাকে আদালতে নেয়া হয়। রাষ্ট্রপক্ষের দাবি, চব্বিশের ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন সম্পর্কে এলোমেলো তথ্য দিচ্ছেন সাবেক এ মেয়র। তাই বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। রিমান্ড বাতিল চেয়ে আদালতে আবেদন করেন আসামিপক্ষ। দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত সাঈদ খোকনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় ১২ দিনের রিমান্ডে ছিলেন সাবেক এ মেয়র।
ডিবিসি/এসভিএন