বাংলাদেশ, সারা বাংলা
গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ, অপসারণে যৌথ টাস্কফোর্স

রবিবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পুলিশ লাইনের সামনের সড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
খবর পেয়ে বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে পড়ে থাকা গাছ অপসারণ এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেন।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত রয়েছে ও থাকবে।
ডিবিসি/এসভিএন