ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

যশোরের চাঁচড়া পাওয়ার হাউজের গ্রিডের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ

যশোরের চাঁচড়া পাওয়ার হাউজের গ্রিডের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ

বাংলাদেশ, সারা বাংলা

যশোরের চাঁচড়া পাওয়ার হাউজের গ্রিডের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যশোরের চাঁচড়া পাওয়ার হাউজের গ্রিড কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় দুর্বৃত্তরা এ পেট্রোল বোমা নিক্ষেপ করে। তারা মোটরসাইকেলে এসে এ হামলা চালায়। পরে সটকে পড়ে। পরপরই বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।


চাঁচড়া পাওয়ার হাউজ গ্রিডের ইনচার্জ সাজিদ ইমাম জানান, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। বোমাটি যে অংশে বিস্ফোরিত হয়, সেখানে নির্মাণকাজ চলছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই উপস্থিত বিদ্যুৎকর্মীরা তা নিভিয়ে ফেলেন। এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম বিদ্যুৎকেন্দ্রে পেট্রোল বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন