ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, নারী

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

বাংলাদেশ, সারা বাংলা, অপরাধ, নারী

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৮:০২:২৪ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগতিতে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক সালাহ উদ্দিন নামে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের  হারুন মোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সোমবার রাত ৮টার দিকে চর পোড়াগাছা ইউনিয়ন থেকে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, স্কুল চলাকালীন অভিযুক্ত শিক্ষক সালাহ উদ্দিন একটি কক্ষে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে।  পরে স্কুল ছুটির পর বাড়ীতে গিয়ে তার মাকে বিষয়টি জানায় ওই শিশু।

এ ঘটনায় সন্ধ্যার দিকে ভুক্তভোগীর মা রামগতি থানায় শিক্ষক সালাহ উদ্দিনকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন।  পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করে।

আরও পড়ুন