ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সারা বাংলা, অপরাধ

নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৫:০৫:০৭ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে খেলার মাঠ থেকে নিখোঁজের পাঁচদিন পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ইসলাম খান অমি’র মরদেহ ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায়, অমির বাবার দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচজনকে আটক করা হয়েছে। নিহত অমি নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস এলাকার আব্দুর রউফ খানের ছেলে।

গত ২রা নভেম্বর, শনিবার বিকেলে বাড়ির পাশে একটি কলেজ মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় অমি। পরে, অনেক খোঁজাখুজি করে না পেলে নালিতাবাড়ী থানার সাধারণ ডায়েরী করে অমির পরিবার। এসময়, সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি এবং পুলিশের গাফিলতিতেই অমি খুন হয়েছে বলে দাবী নিহতের পরিবারের।

কিন্তু, চারদিনেও পুলিশের হস্তক্ষেপে কোন খোঁজ না পেয়ে পুলিশ সুপারের পরামর্শে মঙ্গলবার নালিতাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করে অমির বাবা।

পরে, পুলিশ রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এদিকে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে অমির বাড়ির পাশের ধানক্ষেত থেকে অমির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে, এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর বুধবার রাতে অমির দাফন সম্পন্ন হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন