রাজনীতি
'অন্য দল থেকে আসা সবাই অনুপ্রবেশকারী নন'

'লেঃ জেনারেল মাহবুবের পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি।'
অন্য দল থেকে আওয়ামী লীগে আসা সবাই অনুপ্রবেশকারী নন- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা শেষে ওবায়দুল কাদের একথা বলেন। সভা শেষ তিনি বলেন, 'যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নেতিবাচক রাজনীতির কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান পদত্যাগ করেছেন।