ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, খেলাধুলা, অন্যান্য, ক্রিকেট

অস্ট্রেলিয়ায় দাবানল এলাকা ঘুড়ে দেখলেন টিম পেইন ও লিয়ন

অস্ট্রেলিয়ায় দাবানল এলাকা ঘুড়ে দেখলেন টিম পেইন ও লিয়ন

আন্তর্জাতিক, খেলাধুলা, অন্যান্য, ক্রিকেট

অস্ট্রেলিয়ায় দাবানল এলাকা ঘুড়ে দেখলেন টিম পেইন ও লিয়ন

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ১০:৫৫:০২ অপরাহ্ন

দাবানলে আক্রান্ত অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস আর ভিক্টোরিয়া রাজ্যের বেশ কিছু অংশ দেখতে সেখানে গিয়েছিলেন টিম অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার টিম পেইন আর নাথান লিয়ন।

সেখানকার আগুনে পুড়ে যাওয়া ঘর বাড়ি ঘুড়ে দেখেন তারা, দেখা করেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে।  উদ্ধারকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুই অজি ক্রিকেটার।

গত বছরের সেপ্টেম্বর থেকে এই ভয়াবহ দাবানল শুরু হয়।  ভিক্টোরিয়া রাজ্যের ১২ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে।

সাউথ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসেও নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে ২৭ জনেরও বেশি মানুষ মারা গেছেন। আগুনে পুড়ে গেছে একশো কোটিও বেশি বন্য প্রাণী।  ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। দেশটিতে স্বভাবিকের চেয়ে বেড়েছে তাপমাত্রাও।

আরও পড়ুন