ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, স্বাস্থ্য, কিডজ জোন

দাফনের আগ মুহূর্তে মায়ের কোলে নড়ে উঠলো নবজাতক

দাফনের আগ মুহূর্তে মায়ের কোলে নড়ে উঠলো নবজাতক

সারা বাংলা, স্বাস্থ্য, কিডজ জোন

দাফনের আগ মুহূর্তে মায়ের কোলে নড়ে উঠলো নবজাতক

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২০ ০২:৩৯:১৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় মৃত ঘোষণা করে স্বজনের কাছে দেয়ার সময় নড়ে উঠেছে নবজাতক।

সোমবার উপশম নার্সিং হোমের এ ঘটনায় তোলপাড় শহর। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ওই নবজাতককে।  

সোমবার ভোরে শহরের উপশম নার্সিং হোমে কন্যাশিশু জন্ম দেন সদর উপজেলার হাজরাহাটি গ্রামের জিনিয়া খাতুন। নবজাতককে সঙ্গে সঙ্গেই মৃত ঘোষণা করেন গাইনি চিকিৎসক জিন্নাতুল আরা। 

মৃত ভেবে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে ক্লিনিকের মেঝেতে ফেলে রাখা হয়। দাফনের আগে শেষবার মায়ের কোলে দেয়া হলে নড়ে ওঠে নবজাতক। চিকিৎসক বলছেন, দীর্ঘসময় নবজাতকের শ্বাস-প্রশ্বাস নিষ্ক্রিয় থাকায় মৃত ভেবেছিলেন তিনি।  

চার ঘণ্টা অক্সিজেন দেয়ার পর নবজাতক কিছুটা সুস্থ হওয়ায় তাকে ক্লিনিক থেকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। শিশু বিশেষজ্ঞ আসাদুর রহমান মালিক জানিয়েছেন, নবজাতক আপাতত সুস্থ তবে এখনো ঝুঁকিমুক্ত নয়।

আরও পড়ুন