ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা, ভারত

ট্রাম্পের আগমনে বস্তি এলাকা পাঁচিলে ঢাকছে

ট্রাম্পের আগমনে বস্তি এলাকা পাঁচিলে ঢাকছে

আন্তর্জাতিক, আমেরিকা, ভারত

ট্রাম্পের আগমনে বস্তি এলাকা পাঁচিলে ঢাকছে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ১০:০৩:১৩ অপরাহ্ন

আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রয়েছে প্রায় ৫০০ কাঁচা বাড়ির বস্তি এলাকা ৬-৭ ফুট উঁচু পাঁচিলে ঢেকে দেয়ার বন্দোবস্ত করছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন৷

চলতি মাসেই ভারতে দু’দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গরীব ভারতের চেহারাটা আমেরিকার প্রেসিডেন্টের সামনে তুলে ধরা যাবে না৷ তাই আগেভাগেই বস্তি এলাকা পাঁচিলে ঘিরে দিচ্ছে আহমেদাবাদ প্রশাসন৷

সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রয়েছে প্রায় ৫০০ কাঁচা বাড়ির বস্তি এলাকা৷ সেখানে বসবাস করেন আড়াই হাজারের মতো মানুষ৷ আর সেই গোটা এলাকাটাই ৬-৭ ফুট উঁচু পাঁচিলে ঢেকে দেয়ার বন্দোবস্ত করছে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন৷ কারণ, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৪শে ফেব্রুয়ারি এই রাস্তা দিয়েই রোড শো করবেন৷

পৌরসভার এক কর্মকর্তা জানান, ‘৬-৭ ফুট উঁচু পাঁচিল দিয়ে গোটা বস্তি এলাকা ঘিরে ফেলা হবে৷ রাস্তাটা গাছ লাগিয়ে ঢেকে ফেলা হবে৷ কিন্তু এই ক’দিনে তো গাছ বড় হবে না৷ তাই পূর্ণদৈর্ঘ্যের পাম গাছ পোঁতা হবে ওই রাস্তায়৷

এর আগে, যখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এসেছিলেন, তখনও একই কাণ্ড করেছিল গুজরাট প্রশাসন৷ মোদি ট্রাম্পের রোড শো হওয়ার কথা বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত৷ সেজন্য গুজরাট রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলিকে বলা হয়েছে, কম করে ২৫ হাজার ছাত্রছাত্রী নিয়ে পথের ধারে উপস্থিত থাকতে৷ একই নির্দেশ দেয়া হয়েছে গুজরাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও৷ এক হাজার শিক্ষককেও এইদিন উপস্থিত থাকার ফরমান জারি করা হয়েছে৷

আরও পড়ুন