ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, সারা বাংলা

বীরের বেশে কুড়িগ্রামে ফিরলেন শাহীন আলম

বীরের বেশে কুড়িগ্রামে ফিরলেন শাহীন আলম

খেলাধুলা, সারা বাংলা

বীরের বেশে কুড়িগ্রামে ফিরলেন শাহীন আলম

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০১:০৮:২০ পূর্বাহ্ন

বীরের বেশে গ্রামের বাড়ি কুড়িগ্রামে ফিরলেন বিশ্বকাপজয়ী বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ক্রিকেটার শাহীন আলম। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কুড়িগ্রামে আসলে হাজারো ক্রিকেট ভক্ত ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। পরে ক্রিটার শাহীন স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুল দিয়ে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানান।  এরপর তাকে নিয়ে সমর্থকরা খোলা গাড়িতে শহর প্রদক্ষিণ করে।  

এ সময় রাস্তার পাশে দাড়িয়ে অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। পরে মটোরসাইকেল শোভাযাত্রাসহ তার বাড়ি উলিপুর উপজেলার যমুনা পাইক পাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়।  এ সময় গ্রামবাসীরা তাকে একনজর দেখতে ভীড় জমায়।

আরও পড়ুন