ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

ছয় বছরের শিশুকে ধর্ষণ, ১ কিশোর গ্রেপ্তার

ছয় বছরের শিশুকে ধর্ষণ, ১ কিশোর গ্রেপ্তার

সারা বাংলা, অপরাধ

ছয় বছরের শিশুকে ধর্ষণ, ১ কিশোর গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২০ ০৬:১৯:৫৮ অপরাহ্ন

জয়পুরহাটের কালাই উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে।

শনিবার বিকালে, উপজেলার শালগুন এলাকার কুশারপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করলে রবিবার রাতে ১৫ বছর বয়সী আসলাম হোসেন নামে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসলাম হোসেন কালাই উপজেলার শালগুন এলাকার কুশারপুকুর  গ্রামের কচিম উদ্দিনের ছেলে।

কালাই থানার পুলিশ পরির্দশক (ওসি তদন্ত) আব্দুল মালেক বলেন, ওই কিশোর প্রতিবেশী শিশুকন্যাটিকে একটি পুকুর পাড়ের ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে, শিশুকন্যাটি বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানালে রাতে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পরে, এ ঘটনায় মামলা দায়ের করা হলে ওই কিশোরকে তারা গ্রেপ্তার করেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

আরও পড়ুন