ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, নারী

নওগাঁর একমাত্র নারী অটোরিকশাচালক সন্ধ্যা কুমারী

নওগাঁর একমাত্র নারী অটোরিকশাচালক সন্ধ্যা কুমারী

সারা বাংলা, নারী

নওগাঁর একমাত্র নারী অটোরিকশাচালক সন্ধ্যা কুমারী

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ১১ই মার্চ ২০২০ ০৬:০২:১৮ অপরাহ্ন

নওগাঁর একমাত্র নারী অটোরিকশাচালক সন্ধ্যা কুমারী মহন্ত। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রমে সংসারে এনেছেন স্বচ্ছলতা, সমাজে নিজেকে পরিচিত করেছেন একজন স্বাবলম্বী নারী হিসেবে।

শৈশবে হারিয়েছেন বাবাকে। এরপর সন্ধ্যা ও তার দুই ভাইকে অভাব-অনটনের মধ্যে বড় করেন তার মা। দুই ভাই বিয়ে করে আলাদা সংসার করলেও, বিয়ে করেননি পঞ্চাশোর্ধ্ব সন্ধ্যা। স্বাবলম্বী হয়ে নিয়েছেন মায়ের দায়িত্ব।

অটোরিকশার হ্যান্ডেল ধরেই জীবনের মোড় ঘুরিয়েছেন সন্ধ্যা কুমারী মহন্ত। ধরেছেন সংসারের হাল। অনেক প্রতিকূলতা জয় করে সংসারের হাল ধরতে পারায় খুশি সন্ধ্যা কুমারী।

সকাল থেকে রাত, শহরে অটোরিকশা চালান তিনি। হয়ে উঠেছেন পরিচিত মুখ।

শুরুর দিকে সমালোচনার মুখে পড়লেও, এখন উৎসাহ দিচ্ছেন প্রতিবেশি, যাত্রীসহ প্রায় সবাই। এখন সন্ধ্যা কুমারী অন্য নারীদের অনুপ্রেরণা।

আরও পড়ুন