ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়, বাণিজ্য

বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০টি দল

বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০টি দল

জাতীয়, বাণিজ্য

বাজার তদারকিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০টি দল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৯:৪০:৩৮ অপরাহ্ন

টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল।

বাজারে ভোগ্যপণ্যের দাম তদারকিতে আজও সারা দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০টি টিম মাঠে নেমেছে।  

বেশি দাম ও মানহীন পণ্য বিক্রির অভিযোগে দোকানীদের বিভিন্ন অংকের জরিমান করছে অভিযানকারী এসব দল। করোনাভাইরাস দুর্যোগে বাজার তদারকিতে ঢাকা শহরে মাঠে নেমেছে ৭টি দল।  

রাজধানীর মালিবাগ ও শান্তিনগর বাজারে অতিরিক্ত দামে হ্যান্ড স্যানিটাইজার ও পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রির প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।এদিকে, দেশজুড়ে ১০ দিনের সাধারণ ছুটিতেও সক্রিয় থাকবে ভোক্তা প্রতিষ্ঠানটির বাজার তদারকি দল।   

আরও পড়ুন