ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়, অপরাধ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

বাংলাদেশ, জাতীয়, অপরাধ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৮ই জুলাই ২০২০ ০৩:৩৪:৫৫ অপরাহ্ন

সিরাজগঞ্জ পয়েন্টে কিছুটা কমেছে যমুনার পানি। গত ২৪ ঘন্টায় ৩ সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৩৫টি ইউনিয়নের ২২৪টি গ্রামে ঢুকে পড়েছে বন্যার পানি।

জেলার প্রায় সোয়া দুই লাখ মানুষ এখনো পানিবন্দি রয়েছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুষ্ক খাবারের সংকট। এছাড়া বন্যা কবলিত মানুষের মধ্যে দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। 

আরও পড়ুন