ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই অক্টোবর ২০২০ ০৪:০৮:১৯ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) মারা গেছেন।

আজ শনিবার (১৭ই অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন। এ কে এম মোশাররফ হোসেন দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভুগছিলেন। আজ শনিবার সকালে থেকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট রাখা হয়।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। একই বছর ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।





আরও পড়ুন