ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে কংগ্রেস নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

ভারতে কংগ্রেস নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক, ভারত

ভারতে কংগ্রেস নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে জানুয়ারী ২০২১ ০২:৫২:৩৬ অপরাহ্ন

ভারতের মধ্যপ্রদেশে রাজভবন ঘেরাও মিছিলে পুলিশ এবং কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার, রাজ্যের রাজধানী ভোপালে এ ঘটনায় পুলিশসহ বেশ কিছু নেতা কর্মী আহত হয়।

বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাজভবন ঘেরাও কর্মসূচীতে অংশ নেয় শতাধিক কংগ্রেস নেতাকর্মী ও কৃষক। সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে মিছিল নিয়ে রাজভবনের সামনে আসলে পুলিশ বাধা দেয়।

এসময় নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। প্রায় দু'মাস ধরে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লি অবরোধ করে আন্দোলন চলছে।

কৃষকদের সমর্থনে প্রধান বিরোধীদল কংগ্রেস দুই সপ্তাহের কর্মসূচী পালন করছে। 

আরও পড়ুন