ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ৯ম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক

সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ৯ম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক

বাংলাদেশ, জাতীয়

সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ৯ম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৩রা মার্চ ২০২১ ০৮:৫৮:৫৫ অপরাহ্ন

যশোরে সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ৯ম কর্নেল কমান্ড্যান্টের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্ট্যারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটিজিক স্টাডিসের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারীকে, সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।

এসময় সিগন্যালস কোরের একটি চৌকস দল, অভিষিক্ত নবম কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করে।  পরে সিগন্যালস কোরের জ্যেষ্ঠ অধিনায়ক ও জ্যেষ্ঠ সুবেদার মেজর নবম কর্নেল কমান্ড্যান্টকে, সিগন্যাল কোরের নবম কমান্ড্যান্টের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার, যশোর এরিয়া পরিচালক, সিগন্যাল পরিদপ্তর, কমান্ড্যান্ট এসটিসি এন্ড এসসহ সিগন্যাল কোরের সব ইউনিটের অধিনায়কসহ সামরিক কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন