ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

৬৪০ বস্তা সরকারি চাল পাচার, গ্রেপ্তার ২ 

৬৪০ বস্তা সরকারি চাল পাচার, গ্রেপ্তার ২ 

সারা বাংলা, অপরাধ

৬৪০ বস্তা সরকারি চাল পাচার, গ্রেপ্তার ২ 

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই এপ্রিল ২০২১ ০৫:১৯:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলের ভূঞাপুরে পাচার হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ৬৪০ বস্তা চালের মধ্যে ২৮০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের উপস্থিতিতে এ চাল জব্দ করা হয়। তবে, এখনো পাচার হওয়া ৩৬০ বস্তা চাল উদ্ধার হয়নি।

এ ঘটনায় রাতেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদি হয়ে মামলা করেন। পরে পাচারের সঙ্গে জড়িত গুদাম কর্মকর্তা বেলাল হোসেন ও নৈশপ্রহরী আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি চাল পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে ২৮০ বস্তা চালসহ ট্রাক জব্দ করেন।  

আরও পড়ুন