ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে মারধর, আটক ৪

বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে মারধর, আটক ৪

সারা বাংলা, অপরাধ

বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে মারধর, আটক ৪

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৬ই এপ্রিল ২০২১ ০৪:৩৭:১৯ অপরাহ্ন

করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশের মত জয়পুরহাটে শুরু হয়েছে ৮ দিনের সর্বত্মক লকডাউন। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা তিন ট্রাফিক পুলিশকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক।

বৃহস্পতিবার (১৫এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট শহরের বিআইডিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ এ ঘটনায়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান।

আটককৃতরা হলেন: জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া মহল্লার ফকির মন্ডলের ছেলে সান্টু মন্ডল (৩৫), সাহেব পাড়া মহল্লার মোসলেম উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫) ও গুলশান মোড় মহল্লার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০)।

ওসি আলমগীর জাহান জানান, লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিলো পুলিশ। শহরের বিআইডিসি মোড়ে পুলিশের চেকপোস্টের সামনের রাস্তা দিয়ে আটককৃত সান্টু মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। সরকারি নির্দেশনা অমান্য, মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না থাকায় চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ তাকে মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে বললেই সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক ৩ ট্রাফিক পুলিশকে মারধর করে। এ ঘটনায় ৩ ট্রাফিক পুলিশ আহত হয়। তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে ব্যারাকে আছেন তারা। মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও পড়ুন