ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা, অপরাধ

চুরির অপবাদে প্রতিবন্ধীসহ ৩ কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

চুরির অপবাদে প্রতিবন্ধীসহ ৩ কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সারা বাংলা, অপরাধ

চুরির অপবাদে প্রতিবন্ধীসহ ৩ কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ৩রা মে ২০২১ ০৯:০০:৪০ অপরাহ্ন

দিনাজপুরের ফুলবাড়ীতে ছাগল চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধীসহ তিন কিশোরকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নির্যাতনের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীদের কিশোরদের পরিবার।

পুলিশ জানায়, রামভদ্রপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকিম সরকারসহ কয়েকজন তিন কিশোরকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে, ছাগল চুরির অপবাদ দিয়ে তাদের গাছে বেঁধে মারপিট করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। পরে নির্যাতিত তিন কিশোরের পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন