ডিবিসি নিউজdbcnews.tv

বিনোদন, ঢালিউড

পরীমণিকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

পরীমণিকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

বিনোদন, ঢালিউড

পরীমণিকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন

ANM Sazzadur Rahman

ডিবিসি নিউজ

শনিবার ৭ই আগস্ট ২০২১ ০১:৪৬:৫৩ পূর্বাহ্ন

পরীমণির গ্রেপ্তার নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিন।

পুলিশের ভাষ্য অনুযায়ী পরীমণির কী কী অপরাধ, তার একটি তালিকা সাজিয়ে তিনি বলেন আটটি পয়েন্টে লেখা পরীমণির অপরাধগুলি হল, ‘পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গিয়েছে। তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। তার বাড়িতে একখানা মিনি বার আছে। পরীমণি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত। নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে, মাঝে মধ্যে পরীমণির বাড়িতে আসে, মদ্যপান করে। ডিজে পার্টি হতো পরীমণির বাড়িতে। আইস-সহ মাদকদ্রব্য পাওয়া গেছে (এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)। মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরীমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেনি সে।’

তসলিমার দাবি, এগুলো অপরাধের মধ্যে পড়ে না, কিন্তু তবুও কেন এই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হল! তসলিমা নাসরিন প্রতিবাদ জানিয়ে লিখেন, ‘সত্যিকার অপরাধ খুঁজছি। কাউকে কি জোর করে মাদক গিলিয়েছে, প্রতারণা করেছে মেয়েটি, কাউকে খুন করেছে? অপরাধ খুঁজছি। নাকি মেয়ে হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ?’

উল্লেখ্য, পরীমণি বর্তমানে রিমান্ডে আর তার ‌‌‌‌মম' খ্যাত নির্মাতা চয়নিকা  চৌধুরীকে শুক্রবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। 

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন